নিউজ টাইম
৭ মে, ২০২৬ দুপুর ১২:২৭

খাগড়াছড়ির পানছড়ির ইসলামপুর এলাকায় গুলিতে নিহত হন ইমন হোসেন। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির পানছড়ির ইসলামপুর এলাকায় গুলিতে নিহত হন ইমন হোসেন। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আঞ্চলিক সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইমন হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ইমন হোসেন ইসলামপুর এলাকার একটি স-মিলের সামনের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মহিন্দ্র গাড়িতে করে আসা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। হামলার পরপরই ঘাতকরা দ্রুত এলাকা ত্যাগ করে।


আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী টিটনকে শুট করেন ইমনের শীর্ষ ক্যাডার শুটার আলিফ


হত্যাকাণ্ডের শিকার ইমনের পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের একাংশের অভিযোগ: নিহত ইমন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করতেন। যেখানে তারই প্রতিপক্ষ সংগঠন ইউপিডিএফ (মূল)-কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অবিহিত করছেন। তবে এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা দায় স্বীকারের খবর পাওয়া যায়নি।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, "কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তি কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না, সেটিও গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।"


বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তী সহিংসতা এড়াতে ইসলামপুর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...