profile
নিউজ টাইম
৫ মে, ২০২৬ বিকাল ০৫:২৩

রূপগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার। প্রতীকী ছবি
রূপগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ হাজার পিস ইয়াবাসহ মা ও সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মূল হোতা জাহিদ হাসান জনিকে গ্রেফতারে অভিযান চলছে। বিস্তারিত পড়ুন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) গভীর রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এই অভিযান চালানো হয়।


গ্রেফতারকৃতরা হলেন— মূল মাদক কারবারি জাহিদ হাসান জনির মা জোসনা বেগম এবং জনির সহযোগী তালহা।


আরও পড়ুন: রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোঘলের নেতৃত্বে আওয়ামী লীগকে সক্রিয় করার অপচেষ্টা


জেলা পুলিশের 'গ' সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় জাহিদ হাসান জনির বাড়িতে অভিযান চালানো হয়। এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন এএসপি মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন।


পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল কারবারি জাহিদ হাসান জনি তার কাছে থাকা বিপুল পরিমাণ মাদক টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে তার মা জোসনা বেগমের কক্ষে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।অভিযানে জোসনা বেগম ও জনির সহযোগী তালহা এই দুইজনকে আটক করা হয়।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, জাহিদ হাসান জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...