থালাপতি বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ডিএমকে ও এআইএডিএমকে-র বাইরে ৬০ বছর পর নতুন সরকার গঠিত হলো। জোটের নাটকীয় সমীকরণ নিয়ে বিস্তারিত পড়ুন।
তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ইতিহাস রচিত হলো। দীর্ঘ ৬০ বছরের দ্রাবিড় রাজনীতির প্রথা ভেঙে রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) সভাপতি ও সুপারস্টার থালাপতি বিজয়। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিক শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন: যে পাঁচ কারণে পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় বিপর্যয়
নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে দূরে ছিল। গত কয়েকদিনের তীব্র রাজনৈতিক নাটকীয়তা শেষে যেভাবে বিজয় মসনদে বসলেন:
জোটের শক্তি: প্রথমে কংগ্রেসের (৫ আসন) সমর্থন পেলেও সংখ্যা গরিষ্ঠতা মেলেনি। পরবর্তীতে সিপিআই, সিপিএম এবং সবশেষে ভিসিকে (VCK) ও আইইউএমএল (IUML)-এর সমর্থনে জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১২০।
গভর্নরের নিয়োগ: শনিবার সন্ধ্যায় প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দেওয়ার পর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তবে তাকে আগামী ১৩ মে বিধানসভায় আস্থা ভোটে জয়ী হতে হবে।
বিজয়সহ মোট ১০ জন সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। মন্ত্রিসভার উল্লেখযোগ্য সদস্যরা হলেন:
কে এ সেঙ্গোট্টাইয়ান: সাবেক এআইএডিএমকে নেতা।
অন্যান্য সদস্য: আধাভ অর্জুনা, নির্মল কুমার, ‘বুসি’ আনন্দ, রাজমোহন, কে টি প্রভু, অরুনরাজ, পি ভেঙ্কটারামান এবং এস কীর্তনা।
১৯৮৪ সালে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা বিজয় গত চার দশকে দক্ষিণ ভারতীয় সিনেমার অবিসংবাদিত সম্রাট বা ‘থালাপতি’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দিতে গিয়ে তিনি চলচ্চিত্র জগতকে বিদায় জানান। মাত্র দুই বছর আগে গঠিত তার দল টিভিকে প্রথম নির্বাচনেই তামিলনাড়ুর দুই ঐতিহ্যবাহী শক্তি ডিএমকে ও এআইএডিএমকে-কে পেছনে ফেলে সরকার গঠন করল।
সূত্র: এনডিটিভি
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...