profile
নিউজ টাইম
১১ জুন, ২০২৬ বিকাল ০৫:২২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের বড় প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের বড় প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ১ হাজার ২৮১ কোটি টাকা বাড়িয়ে ১০ হাজার ৩৫০ কোটি টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

২০২৬-২৭ নতুন অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের বড় প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ২৮১ কোটি টাকা বেশি।


সম্পর্কিত খবর:


নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩১ হাজার কোটি টাকার বড় বরাদ্দ


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় ৯.৩৮ লাখ কোটি টাকার মেগা বাজেট পাস


বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা খাতের এই বরাদ্দের রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ইতিমধ্যে দেশের প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে এক-তৃতীয়াংশই গ্রামীণ নারী শ্রমিক।


বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, গ্রামীণ অবোকাঠামো সচল ও চাঙ্গা রাখতে চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিশেষ জোর দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।


প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগ মোকাবিলার আধুনিকায়নের তথ্য জানিয়ে তিনি বলেন, “ভূমিকম্প ও অন্যান্য বড় দুর্যোগ দক্ষতার সাথে মোকাবেলা করার লক্ষ্যে ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম এবং ১১টি অত্যাধুনিক এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার কেনা হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জন্য শতভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষম হয়েছে সরকার।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...