profile
নিউজ টাইম
১১ জুন, ২০২৬ দুপুর ০৩:২৭

জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। ছবি: পিএমও
জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৬-২৭ নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনের বিশেষ মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই মেগা বাজেট অনুমোদন দেওয়া হয়। বর্তমান সরকারের মেয়াদে এটিই মন্ত্রিসভায় অনুমোদিত প্রথম বাজেট।


আরও পড়ুন: নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩১ হাজার কোটি টাকার বড় বরাদ্দ


দুপুর ১টার দিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনাটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।


আনুষ্ঠানিক এই অনুমোদনের পর অর্থ বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের চূড়ান্ত স্বাক্ষর গ্রহণ করা হয়। এর পরই বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে দেশের ৫৫তম এই বিশাল বাজেট পেশ করা শুরু করেছেন।


উল্লেখ্য, এর আগে গত ২ জুন অন্তর্বর্তী সরকারের তৎকালীন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ একটি বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তবে সে সময় সংসদ কার্যকর না থাকায় তাঁর সেই বাজেট বক্তৃতাটি সরাসরি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়েছিল। এবার নির্বাচিত সরকারের প্রথম বাজেট হিসেবে এটি সরাসরি জাতীয় সংসদে পেশ করা হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...