প্রবাসীদের রেমিট্যান্স ও মেধা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে—সচিবালয়ে ব্রিটিশ মেয়র শিবলি আলমের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিস্তারিত পড়ুন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা, জ্ঞান ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধারাবাহিকভাবে শক্তিশালী করছেন। বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রবিবার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।
আরো পড়ুন: কুয়েত প্রবাসীদের জন্য সুখবর: নির্দিষ্ট পেশার কর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ
জহির উদ্দিন স্বপন বলেন, “ইংল্যান্ড হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা পালন করছেন।”
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা
সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলাদেশের নারীরা আগামীতে আরও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন।
এ দেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন শিবলি আলম। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ পারস্পরিক আশাবাদ ব্যক্ত করেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...