কুয়েত প্রবাসীদের জন্য সুখবর! ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট পেশার কর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো কুয়েত সরকার। কৃষি ও শিল্প খাতের শ্রমিকরা পাবেন এই সুবিধা। বিস্তারিত পড়ুন।
কুয়েতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরণের সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট কিছু পেশার শ্রমিকরা তাদের দক্ষতা অনুযায়ী ভিসা পরিবর্তনের (ভিসা ট্রান্সফার) সুযোগ পাবেন। কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর নির্দেশে শ্রমবাজারের স্থিতিশীলতা রক্ষায় এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন: বিদেশগামীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
কারা পাবেন এই সুযোগ?
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট শর্ত মেনে নিচের খাতগুলোতে কর্মরত শ্রমিকরা এই সুবিধা নিতে পারবেন:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা, কৃষি খাত, মৎস্য ও পশুপালন খাত।
ভিসা পরিবর্তনের নিয়ম ও শর্তাবলী
সময়সীমা: এই সুযোগটি আগামী ১ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
নিয়োগকর্তার অনুমতি: বর্তমান বা মূল নিয়োগকর্তার পূর্বানুমতি ছাড়া কোনোভাবেই ভিসা স্থানান্তর করা সম্ভব হবে না।
অ্যাপ্লিকেশনের ব্যবহার: ভিসা স্থানান্তরের প্রক্রিয়া সহজ করতে কোম্পানিগুলোকে ‘আশাল’ (Ashall) করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুরোধ প্রক্রিয়া: কর্মী নিয়োগে ইচ্ছুক নতুন নিয়োগকর্তাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক অনুরোধ জমা দিতে হবে, যা মূল নিয়োগকর্তাকেই সম্পন্ন করতে হবে।
কেন এই সিদ্ধান্ত?
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তটি ‘অস্থায়ী ও ব্যতিক্রমী’। মূলত মধ্যপ্রাচ্যের দেশটিতে শ্রমবাজারের জরুরি চাহিদা পূরণ এবং দক্ষ জনশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা দালালের খপ্পরে পড়ে ভুল ভিসায় কুয়েত এসে বিপাকে পড়েছিলেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...