profile
নিউজ টাইম
১১ জুন, ২০২৬ বিকাল ০৬:৫৬

২০২৬-২৭ নতুন অর্থবছরের শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেট
২০২৬-২৭ নতুন অর্থবছরের শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেট

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা জিডিপির ২ শতাংশ।

দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ প্রধান্য দিয়ে ২০২৬-২৭ নতুন অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের ঐতিহাসিক প্রস্তাব করেছে সরকার। প্রস্তাবিত এই বাজেটের মোট ১০টি প্রধান অগ্রাধিকারভুক্ত খাতের তালিকায় শিক্ষা খাতকে এবার দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্থান দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর:


জাতীয় বাজেটে ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ ১০ হাজার ৩৫০ কোটি টাকা


নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩১ হাজার কোটি টাকার বড় বরাদ্দ


বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম মেগা বাজেট উপস্থাপনকালে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষা খাতের এই বিশাল বরাদ্দ ও নতুন শিক্ষা-পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।


বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে সামগ্রিক বরাদ্দের পরিমাণ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা ছিল দেশের মোট জিডিপির মাত্র ১.৩৯ শতাংশ। আগামী নতুন অর্থবছরের জন্য এই বরাদ্দের অংক এক ধাক্কায় উল্লেখযোগ্য হারে বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা করার মেগা প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান জিডিপির পূর্ণ ২ শতাংশ। এর বাইরে দেশের শিক্ষার মানোন্নয়নে একটি যুগান্তকারী তথ্য দিয়ে তিনি বলেন, “পর্যায়ক্রমে শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ ও সুযোগ-সুবিধা ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার একটি দীর্ঘমেয়াদি ও টেকসই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আমাদের সরকার।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...