সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের তদন্তে ৫ কোটি ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য।
দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ আদালতে জানান, শাহ কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুদকের তথ্য অনুযায়ী:
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ: তাঁর নামে থাকা মোট ১১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৩০১ টাকার সম্পদের মধ্যে ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
সন্দেহজনক লেনদেন: শাহ কামালের ১০টি ব্যাংক হিসাবে ৮ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৪৪৪ টাকা জমা এবং ৩ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৬১৪ টাকা উত্তোলন ও হস্তান্তরের তথ্য মিলেছে।
মানিলন্ডারিংয়ের অভিযোগ: অবৈধ উপায়ে অর্জিত টাকা হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা চলমান রয়েছে।
দুদক জানায়, শাহ কামাল একজন নিয়মিত আয়করদাতা। তাঁর আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথির মূল কপি পর্যালোচনা করলে তাঁর সম্পদের প্রকৃত উৎস এবং কর ফাঁকির বিষয়টি আরও স্পষ্ট হবে। তদন্ত কার্যক্রমকে গতিশীল করতে এবং অপরাধের অকাট্য প্রমাণ সংগ্রহে এই নথিগুলো জব্দ করা একান্ত প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...