নিউজ টাইম
৯ মার্চ, ২০২৬ দুপুর ০২:৫৫

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু।ছবি: সংগৃহীত
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু।ছবি: সংগৃহীত

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের মামলায় এই পদক্ষেপ। পড়ুন বিস্তারিত।

বেসিক ব্যাংকের বহুল আলোচিত ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।


আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আদালতের এই নিষেধাজ্ঞার তালিকায় শেখ আব্দুল হাই বাচ্চু ছাড়াও আরো যারা রয়েছেন:

বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান, সাবেক এমডি ও সিইও কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, ফখরুল ইসলাম, শুভাশিষ বোস, নিলুফার আহমেদ, কাজী আক্তার হোসাইন, আনোয়ারুল ইসলাম, গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শিপার আহমেদ, তাহমিনা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান কামাল জামান মোল্লা, পরিচালক কাজী রিজওয়ানা মোমিনুল হক এবং চিফ সার্ভেয়ার জসিম উদ্দিন চৌধুরী।


দুদকের তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল আদালতে জানান, আসামিরা পরস্পর যোগসাজশে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনায় দায়ের করা মামলায় ২০২৩ সালের ১২ জুন অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়েছিল। তবে বর্তমানে আদালতের নির্দেশে মামলার অধিকতর তদন্ত চলছে।


দুদক সূত্রে জানা গেছে, মামলার আসামিরা বর্তমানে দেশত্যাগের চেষ্টা করছেন বলে সংস্থাটির কাছে গোপন তথ্য রয়েছে। তদন্তাধীন অবস্থায় আসামিরা বিদেশে পালিয়ে গেলে বিচারিক ও তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এই আশঙ্কা থেকেই আদালত তাদের বিদেশ যাত্রায় জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করেছেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...