1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৩ নভেম্বর, ২০২৬ বিকাল ০৫:১৯

অভিনয় জগতে ক্রিস্টিয়ানো রোনালদো
অভিনয় জগতে ক্রিস্টিয়ানো রোনালদো

ফুটবল মাঠের রাজত্ব শেষ করে এবার অভিনয়ে দেখা যাবে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে! তবে শুধু অভিনয় নয়, নিজের প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টে রোনালদো নিজেই এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেছেন। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে যৌথভাবে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ প্রতিষ্ঠা করে ১০ পর্বের এই সিরিজটি নির্মাণ করা হচ্ছে, যা স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে মুক্তি পাবে। সিরিজটিতে রোনালদো নিজেই নিজের চরিত্রে অভিনয় করবেন। তাঁর সঙ্গে এই সিরিজে আরও দেখা যাবে ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি, অভিনেতা ডামিয়ান লুইস এবং ব্রিটিশ র‍্যাপার ডেভকে।


‘ডে ওয়ানস’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে এক প্রতিভাবান ফুটবলারকে কেন্দ্র করে, যিনি ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্ন পূরণ করেন এবং খ্যাতির চূড়ায় পৌঁছেও শৈশবের বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকেন। ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে এক প্রতিভাবান ফুটবলারের যাত্রাকে কেন্দ্র করে, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্ন পূরণ করেন। পুরো গল্পে কেন্দ্রীয় এই চরিত্রকে তাঁর দীর্ঘদিনের বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকতে দেখা যাবে।


রোনালদোর সঙ্গে এই যৌথ উদ্যোগ নিয়ে নির্মাতা ম্যাথু ভন জানান, ফুটবলের সব রেকর্ড ভেঙে দেওয়া রোনালদো চলচ্চিত্র ও টেলিভিশনের জগত্বেও একই রকম কীর্তি গড়বেন বলে তিনি শতভাগ আশাবাদী ভন রোনালদোর সঙ্গে যৌথ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘ক্রিস্টিয়ানো ও আমার নতুন প্রতিষ্ঠান শুরু করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত প্রকল্প। তাঁকে বন্ধু ও অংশীদার হিসেবে পরিচয় দিতে পারাটা সত্যিই সম্মানের। আমি নিশ্চিত, ফুটবলের সব রেকর্ড ভেঙে দেওয়া এই মানুষটি শিগগিরই চলচ্চিত্র ও টেলিভিশনের জগতেও একই কীর্তি গড়বেন’। অন্যদিকে রোনালদো জানান, খেলার মাঠের বাইরেকার অসাধারণ গল্পগুলো পর্দায় ফুটিয়ে তুলতে পেরে এবং থিয়েরি অঁরির মতো মানুষদের পাশে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।


আল নাসর তারকা রোনালদো বলেন, ‘আমার পুরো জীবনটাই ফুটবলের। আমি জানি, মাঠের বাইরেও অসাধারণ কিছু গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে খেলাটির ভিন্ন এক দিক পর্দায় তুলে ধরতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস, এই গল্প ফুটবলপ্রেমীদের গণ্ডি পেরিয়ে সব শ্রেণির দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আমার অংশীদার ও বন্ধু ম্যাথু ভনের সঙ্গে বিনোদনজগতে এই প্রথম পথচলা এবং থিয়েরি অঁরির মতো অসাধারণ একজন সাবেক খেলোয়াড় ও ভালো মানুষকে পাশে পাওয়াটা পুরো বিষয়কে আরও বিশেষ করে তুলেছে’।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...