1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২২ ডিসেম্বর, ২০২৫ রাত ০৯:৪৪

নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা
নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজের প্রতিষ্ঠিত দল ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এর চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজের প্রতিষ্ঠিত দল ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এর চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে এহসানুল হুদা ও তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক বিএনপিতে যুক্ত হন। এসময় বিএনপি মহাসচিব তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।


যোগদানের পর এক প্রতিক্রিয়ায় সৈয়দ এহসানুল হুদা বলেন, “দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা বিএনপিতে যোগ দিলাম। আমাদের মূল লক্ষ্য তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অতীতের মতোই মাঠে থেকে সর্বোচ্চ চেষ্টা করব।”


কর্মী-সমর্থকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, তিনি একা নন বরং তার দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়েই বিএনপিতে একীভূত হয়েছেন।


নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীদের আজ আমরা বরণ করে নিলাম। আমরা বিশ্বাস করি, তাদের এই সক্রিয় অংশগ্রহণ বিএনপিকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...