1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৯ নভেম্বর, ২০২৬ দুপুর ০৩:০৪

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও দেশে সহিংসতা ও নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না; তারা এখন নিরাপত্তা চায়। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ লক্ষ্যে ২০২৪ সালের মতো গণতান্ত্রিক সব দলকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।

তারেক রহমান অভিযোগ করেন, পরাজিত শক্তির নেতারা যে দেশে পালিয়ে গেছেন, সেই দেশের প্রভুদের খুশি করতেই দেশের মানুষের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে ও মানুষ হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি। পরাজিত শক্তির এসব আস্ফালনে বিভ্রান্ত না হয়ে সরকারের পাশে থাকতে তিস্তা পাড়ের মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...