1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২২ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২০

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে এবং এ খাতের উদ্যোক্তাদের ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের কোনো বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।


এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া দেশীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে রফতানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আটজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন; পুরস্কারপ্রাপ্তরা নগদ অর্থ, ট্রফি ও সনদ পেয়েছেন। সাত দিনব্যাপী এই মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের। মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...