নারায়ণগঞ্জের নগর পার্কে খেলনা বন্দুক হাতে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে আতঙ্ক ছড়ানোর দায়ে দুই তরুণকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানুন।
নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় ‘খেলনা বন্দুক’ উঁচিয়ে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগে দুই তরুণ টিকটকারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ভিডিওতে ব্যবহৃত দুটি খেলনা পিস্তল।
আটক ব্যক্তিরা হলেন বন্দর বাজার এলাকার লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)। লিমন ২০২৪ সালে এইচএসসি পাস করে দুই বছর ধরে টিকটকে কনটেন্ট তৈরি করে আসছিলেন।
সম্প্রতি ৩৫ সেকেন্ডের একটি টিকটক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়। এতে কালো কুর্তা-পায়জামা ও টুপি পরা দুই তরুণকে পার্কের পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকে বন্দুক তাক করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক ও আতঙ্কের সৃষ্টি করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে এটি করা হয়েছিল বলে তরুণেরা স্বীকার করেছেন। ঘটনাটি যাচাই-বাছাই করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...