1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৯ আগস্ট, ২০২৬ দুপুর ০১:০৭

বন্যায় বিস্তীর্ণ এলাকা কাদাপানিতে তলিয়ে থাকায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। ছবি: রয়টার্স
বন্যায় বিস্তীর্ণ এলাকা কাদাপানিতে তলিয়ে থাকায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। ছবি: রয়টার্স

নেপালে ভয়াবহ ভোতেকোশী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬। এখনও নিখোঁজ ২ হাজার ৪২৬ জন। উদ্ধারে নিয়োজিত ১৫ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী।

নেপালে ভয়াবহ ভোতেকোশী নদী ও ভাটির প্লাবনে নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) শনিবার (২৯ আগস্ট) সকালে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ খবর নিশ্চিত করেছে।


যেভাবে সৃষ্টি হয়েছিলো এই মহা বিপর্যয়


উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির হালনাগাদ চিত্র:


উদ্ধার ও আহত

কাঠমুণ্ডু পোস্টের বরাতে জানা গেছে, এ পর্যন্ত ৪ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০১ জন। নিখোঁজদের তালিকায় পুলিশের ২৭ সদস্যও রয়েছেন।


মরদেহ উদ্ধার

চিতওয়ানে সর্বোচ্চ ২৩৩টি, নওয়ালপরাসি পূর্বে ১৫৮, গোরখায় ৪৮, নওয়ালপরাসি পশ্চিমে ৪৭, ধাদিংয়ে ৪৫, নুওয়াকোটে ৪১, তানাহুনে ৩১ এবং রাসুওয়ায় ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিশাল উদ্ধার বহর

নিখোঁজদের সন্ধান ও ত্রাণ কার্যক্রমে ১৫ হাজার ২২৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। স্তূপীকৃত কাদা ও বিচ্ছিন্ন যোগাযোগের কারণে অনেক দুর্গম এলাকায় পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।


গত বুধবার সকালে উত্তর নেপালের রাসুওয়ায় সৃষ্ট এই হঠাৎ প্লাবনে বাড়িঘর, সেতু ও সড়ক ধ্বংস হয়ে বিস্তীর্ণ জনপদ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে মরদেহের সন্ধান অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...