1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২২ নভেম্বর, ২০২৬ দুপুর ০২:০৯

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।

শুনানিতে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালকে জানান, গত ৫ নভেম্বর মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং রোববার তাঁকে হাজির করার কথা ছিল। কিন্তু তাঁর ঠিকানায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর সন্ধান পায়নি। এ অবস্থায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় এবং আগামী ১২ ডিসেম্বর তাঁকে হাজির হতে বলেছে।


এই মামলায় মোট সাতজন আসামি। বাকি ছয়জন — সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাজাহান খান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি এবং শেখ হাসিনার সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী — গ্রেপ্তার রয়েছেন। রোববার সকালে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।


প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল। প্রসিকিউশনের অভিযোগ, নীতিনির্ধারক হিসেবে আসামিরা ওই দমনে অংশ নিয়েছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। ওই সময়ে এক হাজার ৪০০ আন্দোলনকারী নিহত ও ২৫ হাজার আহত হন বলে তিনি জানান।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...