পাবনা সদর উপজেলায় অবৈধ সার মজুতবিরোধী অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন সার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা সার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে টানা পাঁচ ঘণ্টা এই অভিযান চলে। গোপন তথ্যের ভিত্তিতে শ্রীকোল বাজারের আট থেকে দশটি গোডাউনে গোপনে রাখা বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৪
অভিযান শেষে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার ইসলাম নাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেন ও তা আদায় করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন—শ্রীকোলা গ্রামের মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী বাচ্চু মল্লিক (২০ হাজার টাকা), মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী হেলাল মোল্লা (১০ হাজার টাকা) এবং আসাদুজ্জামান কামাল (১০ হাজার টাকা)।
এনএসআই পাবনার উপপরিচালক এবিএম লুৎফুল কবির জানান, জব্দ করা সারের মধ্যে রয়েছে ১২ বস্তা ইউরিয়া, ৩৮৯ বস্তা ডিএপি এবং ৬৫ বস্তা এমওপি সার। মৌসুমে কৃষকদের সংকটে ফেলতে গোপনে এসব সার মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধারকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম এবং আতাইকুলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...