ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক কার্যালয় আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) রেজোয়ানা কবির প্রিয়াকে বদলি করে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত ওই কার্যালয় আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এসব কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্বে পদায়ন করা হলো এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...