1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৫ নভেম্বর, ২০২৬ রাত ০৮:৩০

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত। জামায়াতের লোগো/ সংগৃহীত
বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত। জামায়াতের লোগো/ সংগৃহীত

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের সব জেলায় এই কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি জানান, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।


আরও পড়ুন: কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ


পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও এই কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন গোলাম পরওয়ার। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলা জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...