1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৩ নভেম্বর, ২০২৬ দুপুর ১০:০৩

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্ক করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটভর্তি একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটিতে থাকা সব মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে করে ফতুল্লার প্রান্ত এন্টারপ্রাইজের জন্য গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট আনা হয়েছিল। ভোর ৪টার দিকে পৌঁছে চালকরা স্টেডিয়ামের সামনে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্ক করে ভেতরে ঘুমিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি একটি ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পুড়ে যাওয়া ট্রাকের চালক মামুন জানান, তাঁর ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।


নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ঝুটবোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; একপর্যায়ে গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভাতে হয়। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।


ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, কারা কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...