1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৭ নভেম্বর, ২০২৬ দুপুর ১১:৪৩

be55387a-7e0a-4915-80f6-0526b4978cbb_1200x730.webp

ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলির এক দিনের মাথায় জেলার দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। ছাগলনাইয়া ও পরশুরাম থানার ওসিদের নতুন কর্মস্থলে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, ছাগলনাইয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ আবু তাহেরকে পরশুরাম মডেল থানায় এবং পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়েছে।

থানা পরিদর্শনের পর রদবদল

জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জের সদ্য বদলি হওয়া ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী ফেনীর ছয়টি থানা পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা পুলিশের কাজের মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ছাগলনাইয়া ও পরশুরাম থানার কার্যক্রমে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে সূত্রটি দাবি করেছে। এরই পরিপ্রেক্ষিতে দুই থানার ওসি পদে রদবদল করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এক দিন আগে বদলি হন ফেনীর এসপি

এর আগে রোববার ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়। তার স্থলে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাত্র পাঁচ মাস আগে ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দেওয়া প্রত্যুষ কুমার মজুমদারের বদলির পরদিনই জেলার দুটি থানার ওসি পদে রদবদলের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

নিয়মিত কার্যক্রমের অংশ: অতিরিক্ত পুলিশ সুপার

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম বলেন, থানা পরিদর্শনের সময় তিনি সঙ্গে ছিলেন না। তাই দুই থানার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশের বিষয়ে তার জানা নেই।ওসি পদে এ রদবদল নিয়মিত কার্যক্রমেরই অংশ বলে জানান তিনি।

উল্লেখ্য, মোহাম্মদ আশ্রাফুল ইসলাম গত বছরের ৭ ডিসেম্বর পরশুরাম মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে, মোহাম্মদ আবু তাহের চলতি বছরের ২২ জুন ছাগলনাইয়া থানার ওসি হিসেবে যোগ দেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...