1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৬ নভেম্বর, ২০২৬ দুপুর ১০:০৯

1f244b22-7619-4084-860f-dd05ff9b59e2_1200x730.webp

নাটোর শহরতলীর দত্তপাড়া এলাকায় সাদা মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

দত্তপাড়ার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রোববার রাত সাড়ে ১০টার পরপরই নাটোর শহরের দিক থেকে একটি সাদা মাইক্রোবাস বাজারের দিকে আসে। মাইক্রোবাসটি বাজারের মধ্যে থেমে কয়েকজনকে নামিয়ে দিয়ে সামনের ব্রিজের দিকে চলে যায়।

তিনি বলেন, মাইক্রোবাস থেকে নামা ব্যক্তিরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরপর ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ব্রিজের দিকে চলে যান। পরে ব্রিজের ওপর অপেক্ষমাণ মাইক্রোবাসে করে তাঁরা ঢাকার দিকে চলে যান। এ সময় আনুমানিক ২০ থেকে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয় বলে দাবি করেন তিনি।

মাইক্রোবাস শনাক্তে কাজ করছে পুলিশ

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে তাঁরা শুনেছেন। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে। সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।এদিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনার প্রতিবাদে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...