1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২২ নভেম্বর, ২০২৬ দুপুর ১০:২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টায় বাক্সগুলো খোলার পর রাত ১০টা ১৫ মিনিটে চূড়ান্ত হিসাব ঘোষণা করা হয়।

চার মাস ২৪ দিন পর খোলা ১৫টি দানবাক্স থেকে পাওয়া টাকা ভরা হয় ৫১টি বড় বস্তায়। গণনার কাজে অংশ নেন মাদ্রাসার প্রায় ৪০০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, মসজিদের কর্মী এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপার অলংকার।


এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবারের অঙ্ক সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এ পর্যন্ত পাগলা মসজিদের তহবিলে জমা হয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...