1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৪ নভেম্বর, ২০২৬ দুপুর ০১:৫৪

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের প্রস্তুতির সময় আটক সন্দেহভাজন কিশোর ও যুবকরা
মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের প্রস্তুতির সময় আটক সন্দেহভাজন কিশোর ও যুবকরা

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌযানে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি পালনের প্রস্তুতিকালে সন্দেহভাজন ৩৭ কিশোর ও যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের মোল্লাচর সংলগ্ন নদী তীর থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পুলিশ সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজের আশপাশে জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের বিষয়ে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে নদী তীরবর্তী বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান নেয়। এ সময় ট্রলার ও নৌকায় করে দল বেঁধে আসা সন্দেহভাজন কয়েকজনকে পুলিশ আটক করে এবং পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।


মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, এর আগেও ওই স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচির ঘটনা ঘটেছিল এবং এবারও সেখানে একইভাবে কর্মসূচি পালনের তথ্য ছিল। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া ও যাচাই-বাছাই চলমান রয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...