profile
নিউজ টাইম
২৪ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৫:৪৬

২০২৬ বিপিএলে পুরুষ্কার প্রাপ্ত খেলোয়ার
২০২৬ বিপিএলে পুরুষ্কার প্রাপ্ত খেলোয়ার

বিপিএল ২০২৬-এর দ্বাদশ আসরের পুরস্কারের তালিকা। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স ও রানার-আপ চট্টগ্রামের প্রাইজমানিসহ টুর্নামেন্ট সেরা শরিফুল ইসলামের সাফল্যের বিস্তারিত।

টানটান উত্তেজনা আর চার-ছক্কার লড়াই শেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। গতকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেওয়া হয়।


এবারের আসরে মোট ৫ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল বিসিবি। একনজরে দেখে নেওয়া যাক পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা:


দলগত পুরস্কার:


চ্যাম্পিয়ন: রাজশাহী ওয়ারিয়র্স (পুরস্কার: ২ কোটি ৭৫ লাখ টাকা ও ট্রফি)।

রানার-আপ: চট্টগ্রাম রয়্যালস (পুরস্কার: ১ কোটি ৭৫ লাখ টাকা)।


ব্যক্তিগত পুরস্কার:


টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: শরিফুল ইসলাম (পুরস্কার: ১০ লাখ টাকা)।

ফাইনালের সেরা খেলোয়াড়: তানজিদ হাসান তামিম (ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরির জন্য ৫ লাখ টাকা)।

সেরা ব্যাটার: পারভেজ হোসেন ইমন (পুরস্কার: ৫ লাখ টাকা)।

সেরা বোলার ও সর্বোচ্চ উইকেট শিকারি: শরিফুল ইসলাম (পুরস্কার: ৫ লাখ টাকা)।

সেরা ফিল্ডার: লিটন দাস, রংপুর রাইডার্স (পুরস্কার: ৩ লাখ টাকা)।

সেরা উদীয়মান পেসার: রিপন মণ্ডল (পুরস্কার: ৩ লাখ টাকা)।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...