profile
নিউজ টাইম
১ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৭:০৭

সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির।ছবি: সংগৃহীত
সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির।ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের তালিকায় দুইয়ে মোহাম্মদ আমির। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়ে মেইডেন ওভারের নতুন ইতিহাস গড়লেন এই পাকিস্তানি পেসার


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের উদ্বোধনী দিনেই (১ জানুয়ারি) বল হাতে জাদু দেখালেন মোহাম্মদ আমির। সিলেট টাইটান্সের হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয়ে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। তবে জয় ছাপিয়ে আলোচনায় এসেছে আমিরের একটি দুর্দান্ত মেইডেন ওভার, যা তাঁকে তুলে এনেছে বিশ্বতালিকার দ্বিতীয় স্থানে।


ম্যাচের শুরুতেই বোলিং আক্রমণে আসা মোহাম্মদ আমির ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবারিকে তাঁর প্রথম ওভারে কোনো রান নিতে দেননি। এই মেইডেন ওভারটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে আমিরের ২৮তম মেইডেন।


এর মাধ্যমে তিনি বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে টপকে গেছেন। এখন পর্যন্ত ৪৩০টির বেশি টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের মেইডেন ওভারের সংখ্যা ২৭টি। আজকের পারফরম্যান্সের পর সাকিব এখন তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন।


বিশ্বের শীর্ষ তিন মেইডেন বোলার:


১.সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)৩৩টি

২.মোহাম্মদ আমির (পাকিস্তান)২৮টি

৩.সাকিব আল হাসান (বাংলাদেশ)২৭টি

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...