নিউজ টাইম
৩ জানুয়ারী, ২০২৬ দুপুর ১২:৪৯

মোস্তাফিজুর রহমান।ছবি:সংগৃহীত
মোস্তাফিজুর রহমান।ছবি:সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই।

রেকর্ড মূল্যে দল পাওয়ার কয়েক সপ্তাহের মাথায় বড় ধাক্কা খেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (KKR) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমনকি মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নেওয়ারও অনুমতি দিয়েছে বোর্ড।


ভারতের সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা চাইলে বদলি খেলোয়াড় নিতে পারবে, বোর্ড সেই অনুমতি দেবে।”


ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতির জেরে ভারতে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়। বিশেষ করে কেকেআর মালিক শাহরুখ খানের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়।


বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে কঠোর ভাষায় সমালোচনা করেন।

আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মোস্তাফিজকে সরানোর দাবি তোলেন।


এর আগে বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছিলেন, তাঁরা ভারত সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন। যদিও আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্য এক সূত্র দাবি করেছিল, সরকার থেকে সরাসরি কোনো নিষেধাজ্ঞা আসেনি। তবে শেষ পর্যন্ত জনমত ও অভ্যন্তরীণ চাপের মুখে বিসিসিআই সচিব কেকেআর-কে এই নির্দেশ দিলেন।


গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দামের রেকর্ড। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতিতে অনিশ্চিত হয়ে পড়ল মোস্তাফিজের আইপিএল যাত্রা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...