1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২২ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৬:১৬

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য
ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাদ পড়ার ঝুঁকিতে টাইগাররা।

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে আজ বিকেলে এক জরুরি বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই।


ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, “ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যে নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত, তার কোনো পরিবর্তন হয়নি। আমাদের আশঙ্কা কোনো কাল্পনিক বিষয় নয়, এটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাই আগের অবস্থানেই আমরা অনড় আছি।”


তিনি আরও যোগ করেন, “আমরা সবাই চেয়েছি বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। কিন্তু ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে আইসিসি আমাদের প্রতি সুবিচার করেনি।”


ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনিও সরকারের সুরেই সুর মিলিয়েছেন। তিনি বলেন, “আমরা এখনো আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার দাবি জানাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।”


গতকাল বুধবার আইসিসি এক ভার্চুয়াল সভায় বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার সময় দিয়েছিল। আইসিসি আগেই ঘোষণা করে রেখেছে যে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে রাজি না হয়, তবে টুর্নামেন্টের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। সরকারের আজকের এই চূড়ান্ত ঘোষণার পর এখন বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতের মাটিতে তাদের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু আইসিসি সেই অনুরোধ প্রত্যাখান করায় এই অচলাবস্থা তৈরি হয়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...