নিউজ টাইম
৭ মে, ২০২৬ দুপুর ০৪:৩২

সান্তোসের হয়ে খেলছে নেইমার ও রবিনহো জুনিয়র। ছবি: রয়টার্স
সান্তোসের হয়ে খেলছে নেইমার ও রবিনহো জুনিয়র। ছবি: রয়টার্স

অনুশীলনে সতীর্থ রবিনহো জুনিয়রকে চড় মারার পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন নেইমার। সান্তোসের হয়ে গোল করার পর সতীর্থকে জড়িয়ে ধরে বিবাদ মিটিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন।

সান্তোসের অনুশীলনে সতীর্থ রবিনহো জুনিয়রকে চড় মারার ঘটনায় অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। মঙ্গলবার (৫ মে) প্যারাগুয়েতে রেকোলেটার বিপক্ষে ১-১ ড্রয়ের পর ৩৪ বছর বয়সী এই তারকা নিজের ভুল স্বীকার করেন।


ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, গত রবিবার একটি অনুশীলন সেশনে ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়রের কাছে ড্রিবলিংয়ে পরাস্ত হন নেইমার। বিষয়টি সহজভাবে নিতে না পেরে সতীর্থের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে চড় মারেন। এই ঘটনার পর সান্তোস কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করে।


ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাচ্ছি। ইতিমধ্যেই তার এবং তার পরিবারের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি। সেদিন আমি সীমা অতিক্রম করেছিলাম। ফুটবলে এমনটা হতেই পারে, বন্ধু বা ভাইয়ের সাথে মাঝে মাঝে তর্ক হয়। তবে সে (রবিনহো জুনিয়র) এমন একজন ছেলে যাকে আমি খুব পছন্দ করি।”


নেইমারের আদর্শে বেড়ে ওঠা রবিনহো জুনিয়র এই ঘটনায় মর্মাহত হলেও নেইমারের ক্ষমা গ্রহণ করেছেন। তিনি বলেন, “ঘটনাটি আমাকে কষ্ট দিয়েছিল কারণ তিনি আমার ছোটবেলার আদর্শ। আমি বাবা-মায়ের সাথে কথা বলেছি এবং তাঁর ক্ষমা গ্রহণ করেছি। এখন সবকিছুর সমাধান হয়ে গেছে।” উল্লেখ্য, গোল করার পর নেইমার তাকে জড়িয়ে ধরে উদযাপনের মাধ্যমে বিবাদ মিটে যাওয়ার ইঙ্গিত দেন।


দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে থাকা নেইমার আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দলে ফিরতে মরিয়া। কোচ কার্লো আনচেলোত্তি আগামী ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সেলেসাওদের হয়ে মাঠে নামা হয়নি এই কিংবদন্তির।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...