1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৬ জুলাই, ২০২৬ রাত ০৮:২৪

বাংলাদেশ বনা জিম্বাবুয়ে ম্যাচ এ তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বনা জিম্বাবুয়ে ম্যাচ এ তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত

চরম ব্যাটিং বিপর্যয়! জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ২৫ রানে হারল বাংলাদেশ। ১৪২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানেই অলআউট টাইগাররা।

স্টের পর ওয়ানডে ফরম্যাটেও কাটল না ব্যর্থতার বৃত্ত। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের ক্ষত দগদগে থাকতেই এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই চরম ব্যাটিং বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে গেল টিম বাংলাদেশ। জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে আটকে রেখে যেখানে জয়ের সহজ সমীকরণ ছিল সামনে, সেখানে ব্যাটারদের দায়িত্বহীনতায় ১১৬ রানেই গুটিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৫ রানের এই হারে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।


হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার বোলারদের তোপে পড়ে ৩৬.৪ ওভারে মাত্র ১৪১ রানেই অলআউট হয় স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে জয়ের স্বপ্নটা অবশ্য শুরুতেই ফিকে হতে থাকে বাংলাদেশের। দলীয় মাত্র ১৭ রানেই প্যাভিলিয়নে ফিরে যান টপ অর্ডারের ৩ ব্যাটার।


প্রাথমিক ধাক্কা সামলে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান। একটা সময় ৩ উইকেটে ৬৬ রান তুলে ম্যাচে ফেরার আভাসও দিচ্ছিল দল। কিন্তু এরপরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। মাত্র ৫০ রানের ব্যবধানে শেষ ৭টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মিডল কিংবা লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে মাত্র ১১৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস, যা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বড় এক লজ্জার হার হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...