নিউজ টাইম
২৩ এপ্রিল, ২০২৬ বিকাল ০৭:৪৩

সিরিজ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি-ক্রিকইনফো
সিরিজ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি-ক্রিকইনফো

শান্তর সেঞ্চুরি ও মোস্তাফিজের ফাইফারে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। টানা দুই মাসে দুটি শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের অনন্য কীর্তি গড়ল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম) নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। পাকিস্তানের পর নিউজিল্যান্ড—টানা দুই মাসে দুটি শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের অনন্য কীর্তি গড়ল মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগার বাহিনী।


আরো পড়ুন: ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পূর্ণ করলেন তানজিদ তামিম


শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে লড়াইয়ের পুঁজি

সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত এক সেঞ্চুরিতে ১০৬ রান করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন লিটন দাস, যার ব্যাট থেকে আসে ৭৬ রান। এই দুই টপ অর্ডার ব্যাটারের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ।


মোস্তাফিজের ৫ উইকেটে কিউইদের ধস

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মোস্তাফিজুর রহমানের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারানো কিউইরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক টম ল্যাথাম ৬১ রানে সাজঘরে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। যদিও ডেন ফক্সক্রফট (৭৫) এবং নিক কেলি (৫৯) প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ৪৪.৫ ওভারে ২১০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। মোস্তাফিজ ৯ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে শিকার করেন ৫টি উইকেট।


২০২৭ বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে

টানা দুই সিরিজ জয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে পারলে টাইগাররা সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৮

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...