নিউজ টাইম
১০ মে, ২০২৬ বিকাল ০৬:৪২

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বাসস
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বাসস

আগামী মাসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বিশ্বকাপের এই স্কোয়াড প্রকাশ করেন।


প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানান, বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ৫টি ম্যাচের মধ্যে অন্তত ৩টিতে জয় পাওয়া। তিনি বলেন, “আমাদের লক্ষ্য থাকবে নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলো জেতা। এই তিনটি ম্যাচ আমাদের জেতা উচিত।”


ইংল্যান্ডের কন্ডিশন সাধারণত পেস সহায়ক হলেও বাংলাদেশ দল স্পিনের ওপরই বেশি ভরসা রাখছে। দলে বিশেষজ্ঞ পেসার হিসেবে রাখা হয়েছে কেবল মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণাকে। ব্যাকআপ পেসার হিসেবে থাকছেন অলরাউন্ডার ঋতু মনি। নির্বাচকদের মতে, ইংল্যান্ডে গ্রীষ্মকালে উইকেট অনেকটা উপমহাদেশের মতো আচরণ করায় স্পিনাররা সুবিধা পাবেন।


টানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপে নামছে টাইগ্রেসরা। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা, তার জায়গায় দলে এসেছেন তাজ নেহার। এদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও বড় কোনো ইনজুরি নেই বলে নিশ্চিত করেছে ম্যানেজমেন্ট।


বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের সূচি

২৫ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপে মূল লড়াইয়ের আগে স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের সাথে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা।


১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ, ১৭ জুন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০ জুন লড়াই পাকিস্তানের সাথে, ২৫ জুন প্রতিপক্ষ ভারত, ২৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।


টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার ও তাজ নেহার।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...