1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৭ জুলাই, ২০২৬ বিকাল ০৫:২০

আফগানিস্তানের সাবেক পেশার শাপুর জাদরান। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের সাবেক পেশার শাপুর জাদরান। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সাবেক গতি তারকা শাপুর জাদরান আর নেই। ৩৮ বছর বয়সে দিল্লির হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করলেন বিরল রোগে আক্রান্ত এই আফগান ক্রিকেটার।

আফগান ক্রিকেটের উত্থানের অন্যতম নায়ক ও সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। বিরল ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) রোগে ভুগছিলেন এই লড়াকু ক্রিকেটার। তাঁর ছোট ভাই ঘামাই জাদরান এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে দিল্লিতে নেওয়া হয়েছিল।


ক্রিকেট ক্যারিয়ার ও স্মরণীয় ২০১৫ বিশ্বকাপ:

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শাপুর জাদরান আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৮০টি উইকেট শিকার করেছেন। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে খেলেছেন ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তাঁর ক্যারিয়ারের সোনালী সময় কাটে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে, যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ ১০টি উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসার এদেশের ঘরোয়া আসর বিপিএলেও মাঠ মাতিয়েছেন।


আফগান ক্রিকেট বোর্ডের শোক:

শাপুর জাদরানের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক বিবৃতিতে তারা জানায়, মাঠে সাফল্যের বাইরেও শাপুর ছিলেন তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক সত্যিকারের অনুপ্রেরণা। তাঁর লড়াকু মানসিকতা ও ক্রিকেটের প্রতি ভালোবাসা একটি পুরো প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যৎকে বিশ্বাস করতে শিখিয়েছিল।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...