নিউজ টাইম
১৪ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৩

দাউদকান্দিতে দুর্ঘটনাকবলিত চালবোঝাই ট্রাক ও উদ্ধার তৎপরতার দৃশ্য। ছবি: সংগৃহীত
দাউদকান্দিতে দুর্ঘটনাকবলিত চালবোঝাই ট্রাক ও উদ্ধার তৎপরতার দৃশ্য। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ৭ কৃষি শ্রমিকের মৃত্যু। আহত হয়েছেন আরও ৬ জন। হেলপার গাড়ি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিস্তারিত পড়ুন।

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে অন্তত ৭ জন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।


দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর অবস্থানরত ১৩ জন যাত্রী চালের বস্তার নিচে চাপা পড়েন।


আরো পড়ুন: কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


আহত কৃষি শ্রমিক জাহাঙ্গীর আলম বাবু জানান, দিনাজপুর থেকে আসা ট্রাকটিতে তারা কুমিল্লায় যাওয়ার জন্য উঠেছিলেন। মেঘনা ব্রিজ পর্যন্ত চালক গাড়ি চালালেও এরপর হেলপার স্টিয়ারিং ধরেন। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।


নিহত ৭ জনই কৃষি শ্রমিক, যাদের বাড়ি দিনাজপুর জেলায়। নিহতরা হলেন:


মোহাম্মদ আফজাল হোসেন (৩৫) – খালিবপুর, নবাবগঞ্জ।

সোহরাব হোসেন (৪০) – খালিবপুর, নবাবগঞ্জ।

সালেক (৪৫) – খালিবপুর, নবাবগঞ্জ।

সুমন (২১) ও বিষু (৩৫) – ভাইঘর, বিরামপুর।

আবু হোসেন (৩০) – খালিবপুর, নবাবগঞ্জ।

আব্দুর রশিদ (৫৫) – খালিবপুর, নবাবগঞ্জ।


দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন জানান, খবর পাওয়ার পর তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং ট্রাকের নিচ থেকে ৭টি মরদেহ উদ্ধারসহ ৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠায়।


হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন, তাদের আটকের চেষ্টা চলছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...