জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। জোটের ২৫৩টি আসনের মধ্যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। জোটের ২৫৩টি আসনের মধ্যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৃহস্পতিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন ভাগাভাগির এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দীর্ঘ আলোচনার পর জোটের শরিকদের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী লড়বে ১৭৯টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, খেলাফত মজলিস ১০টি এবং অলি আহমদের এলডিপি ৭টি আসনে প্রার্থী দেবে। জোটের অন্যান্য শরিকদের মধ্যে এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ খেলাফত মজলিস যে ২০ আসন পেল: দলীয় সূত্রমতে, মামুনুল হকের দল যেসব আসনে প্রার্থী দিচ্ছে সেগুলো হলো— ঢাকা-১৩, সিরাজগঞ্জ-৩, ময়মনসিংহ-২, নেত্রকোনা-১, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-৩, গাজীপুর-৩, নরসিংদী-৩, ফরিদপুর-২ ও ৪, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-১, চট্টগ্রাম-৫, রাঙামাটি এবং কিশোরগঞ্জ-১। এসব আসনে ইতোমধ্যে দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে আসন বণ্টন নিয়ে জোটে থাকা দলগুলোর মধ্যে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি ১০টি দলের উপস্থিতিতে জরুরি বৈঠক শেষে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে ইসলামী আন্দোলন জোটের সাথে সরাসরি না থাকলেও তাদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জোট সূত্রে জানা গেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...