profile
নিউজ টাইম
১ জানুয়ারী, ২০২৬ দুপুর ০৪:০১

মনোনয়নপত্র বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম। ছবি সংগৃহীত
মনোনয়নপত্র বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম। ছবি সংগৃহীত

ভোলা-২ আসনে ৯ প্রার্থীর মধ্যে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ১ শতাংশ ভোটারের সমর্থন যাচাইয়ে গড়মিল পাওয়ায় এই সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ৯ জন প্রার্থীর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়পত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এই ঘোষণা দেওয়া হয়।


বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী হলেন: ১. মো. মহিবুল্লাহ খোকন ২. তাছলিমা বেগম


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী মোট ভোটারের ১ শতাংশ সমর্থনের তালিকা জমা দিতে হয়। ওই তালিকা থেকে দৈবচয়ন (র‍্যান্ডম সিলেকশন) পদ্ধতিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। যাচাইকালে সংগৃহীত তথ্যে সঠিক সমর্থন না পাওয়ায় আইন অনুযায়ী তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


৯ জনের মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন:


মো. হাফিজ ইব্রাহীম (বিএনপি)অ্যাডভোকেট

মো. জাহাঙ্গীর আলম রিন্টু (জাতীয় পার্টি)

মো. ফজলুল করিম (জামায়াতে ইসলামী)

মো. আব্দুস সালাম (বাংলাদেশ খেলাফত মজলিস)

মো. মোকফার উদ্দিন চৌধুরী (এলডিপি)

মো. আলাউদ্দিন (আমজনতার দল)

মো. জাকির হোসেন খন্দকার (স্বতন্ত্র)


রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন। আপিল শুনানির পর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...