profile
নিউজ টাইম
২৭ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৫:৪২

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, পাশেই এনসিপি'র মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: বিবিসি বাংলা
জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, পাশেই এনসিপি'র মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: বিবিসি বাংলা

হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তারেক রহমান ও মির্জা আব্বাসকে দায়ী করলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের আগে ঢাকা-৮ আসনে উত্তেজনা।

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার জন্য সরাসরি বিএনপিকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, এই হামলা বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্দেশে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে ছাত্রদলের চিহ্নিত ক্যাডাররা করেছে।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।


নাহিদ ইসলাম এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে বলেন, “আপনারা একদিকে ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের ওপর আওয়ামী স্টাইলে হামলা করে তাদের রাজনীতি পুনর্বাসন করবেন—এমনটা এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। আমরা দেখতে চাই নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং বিএনপি দলীয়ভাবে এই হামলার কী বিচার করে।”


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাকি জবাব আমরা রাজপথে দেব, ১২ তারিখে (নির্বাচনের দিন)।”


ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, “আগে যা করছেন করেছেন, সেই গুণ্ডামি যদি পরিত্যাগ করতে না পারেন, তবে নির্বাচনে এর পরিণতি ভালো হবে না। কে বেয়াদব আর কে গ্যাংস্টার, তা জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে।”


মির্জা আব্বাসের রাজনৈতিক উত্থান নিয়ে তিনি মন্তব্য করেন, “জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটি হুন্ডা ও ৩০ টাকা দিয়ে রাজনীতি করতে বলেছিলেন। সেখান থেকেই তাঁর যাত্রা এবং ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি। এই সাম্রাজ্য কীভাবে হয়েছে, তা মানুষ জানে।”


সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, “কিছু হলেই আপনারা জামায়াতের অতীত নিয়ে কথা বলেন। কিন্তু বিএনপির ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। অতীত ধরে কথা বললে আমরাও সবার অতীত নিয়ে কথা বলব।”


মঙ্গলবার দুপুরে শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে ঢাকা-৮ আসনের জোটগত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এরপরই এই কড়া প্রতিক্রিয়া জানান এনসিপি নেতারা। উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...