নিউজ টাইম
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৩:০০

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন-দেবিদ্বারে ক্ষুদ্র ব্যবসায়ীদের আশ্বস্ত করে কড়া হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহ।

শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে চাঁদাবাজ ও ইজারাদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বারে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ চাঁদা নিতে আসলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন, তারপর পুলিশকে খবর দেবেন।”


ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ তাৎক্ষণিকভাবে একজন ইজারাদারকে মোবাইল ফোনে সতর্ক করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাঁচাবাজারের ইজারা নেওয়া মানে কেবল নির্দিষ্ট সীমানার ভেতরে টাকা তোলা। রাস্তার ওপর বা নির্ধারিত এলাকার বাইরে কোনো টাকা তোলা হলে তাকে ‘চাঁদাবাজি’ হিসেবে গণ্য করা হবে।


হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “শাহ আলম নামের এক ব্যক্তি নির্ধারিত এলাকার বাইরে টাকা তোলে বলে অভিযোগ পেয়েছি। সে যদি আবার আসে, তবে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন। চাঁদাবাজদের যারা আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


শপথ নেওয়ার পরপরই হাসনাত আবদুল্লাহ তাঁর নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। বুধবার সকাল থেকে তিনি উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, আগামী মার্চের মধ্যেই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত করার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।


আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এই তরুণ সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের ওপর কোনো জুলুম সহ্য করা হবে না।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...