১৭ বছর পর এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান। আজ নির্বাচন কমিশন ভবনে বায়োমেট্রিক ও চোখের আইরিশ দিলেন তিনি। আজই হাতে পেতে পারেন পরিচয়পত্র।
দীর্ঘ ১৭ বছর পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) ভবনে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই কার্যক্রম সম্পন্ন করেন।
শনিবার বেলা ১১টার দিকে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত শেষে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য প্রয়োজনীয় হাতের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট), চোখের আইরিশ এবং ডিজিটাল ছবিসহ বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এর আগে তিনি ও তাঁর কন্যা জায়মা রহমান অনলাইনের মাধ্যমে ভোটার হওয়ার আবেদন ফরম পূরণ করেছিলেন।
তারেক রহমান কবে নাগাদ এনআইডি হাতে পাবেন—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। তিনি বলেন, "আবেদন প্রক্রিয়া দ্রুত যাচাই করে আমরা যত দ্রুত সম্ভব তাঁর কার্ডটি হস্তান্তর করব।"
উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে যখন ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়, তখন তারেক রহমান কারাবন্দী ছিলেন। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর দীর্ঘ সময় প্রবাসে থাকায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। তবে তাঁর মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালে এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। ১৭ বছর পর দেশে ফিরে আজ সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান।
তারেক রহমানের নির্বাচন কমিশন সফরকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মীকে সেখানে অবস্থান নিতে দেখা যায়।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...