নিউজ টাইম
১৬ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৬:১৫

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৭০ আসনে এককভাবে লড়ার ঘোষণা দিয়ে প্রার্থীদের মাঠে থাকার নির্দেশ দিলেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ৩০০ আসনের মধ্যে ২৭০টি আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।


গাজী আতাউর রহমান বলেন, “ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে বাছাইয়ে মাত্র দুটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে আমাদের প্রার্থীরা বৈধ রয়েছেন এবং আমরা তাদের সবাইকে নির্বাচনী মাঠে থাকার নির্দেশ দিয়েছি।”


জোটগতভাবে নির্বাচনের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করে জানান, “দলের কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।” এর মাধ্যমে জামায়াত ও অন্যান্য সমমনা দলগুলোর সাথে আসন সমঝোতার সব সম্ভাবনা নাকচ করে দিয়ে একক শক্তিতে ভোটের লড়াইয়ে নামার বার্তা দিল চরমোনাই পীরের এই দল।


উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ১১ দলীয় জোটের সাথে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। এমনকি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকেও দলটির সাথে যোগাযোগের কথা জানানো হয়েছিল। তবে শুক্রবারের এই সংবাদ সম্মেলনের পর এটি নিশ্চিত হলো যে, ইসলামী আন্দোলন স্বতন্ত্র অবস্থান বজায় রেখেই নির্বাচনের পথে হাঁটছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...