নিউজ টাইম
৩ মে, ২০২৬ দুপুর ১১:২০

সংসদ ভবন। ফাইল ছবি
সংসদ ভবন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের শপথগ্রহণ আজ রবিবার অনুষ্ঠিত হবে।

আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।


শনিবার জাতীয় সংসদের সচিবালয় সূত্র থেকে জানায়, আজ রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এর অবস্থিত শপথকক্ষে নবনির্বাচিত ওই নারী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।


আরো পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনে ‘শূন্যহাতে’ ফিরলেন যেসব তারকারা


এর আগে গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন সন্ধ্যায় নির্বাচিতদের নামোল্লেখ করে প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশ করা হয়। প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত এই ৪৯টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করবেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...