সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ছবি তুলতে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই কলেজছাত্রের মৃত্যু। শিমুল ফুল দেখতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পড়ুন বিস্তারিত।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘাটিনা রেলওয়ে সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আফেসানি (২০) এবং ধুকুরিয়াবেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২০)।
আরো পড়ুন: উত্তর বাড্ডায় দেয়াল ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসন্তের শিমুল ফুল দেখতে উল্লাপাড়ার ঘাটিনা এলাকায় গিয়েছিলেন দুই বন্ধু আফেসানি ও ফয়সাল। ঘুরতে ঘুরতে তারা ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর উঠে পড়েন এবং মোবাইল ফোনে ছবি তুলছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী দ্রুতগতির ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি সেতুর ওপর চলে আসে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আফেসানি নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ফয়সাল আহমেদকে উদ্ধার করে দ্রুত উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শিমুল ফুল দেখতে এসে রেলওয়ে সেতুর ওপর ছবি তোলার অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিবারের সদস্যরাও এসেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
একই সঙ্গে দুই কলেজছাত্রের মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রেলসেতু ও রেললাইনে ছবি তোলার সময় সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...