profile
নিউজ টাইম
১৬ মে, ২০২৬ বিকাল ০৬:৩০

কোরবানি ঈদে বিক্রির জন্য দুই গরুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। কোলাজ: নিজস্ব
কোরবানি ঈদে বিক্রির জন্য দুই গরুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। কোলাজ: নিজস্ব

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামের দুটি গোলাপি মহিষ বিক্রি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ৩ লাখ ৮৫ হাজার এবং নেতানিয়াহু বিক্রি হয়েছে সাড়ে ৬ লাখ টাকায়। বিস্তারিত পড়ুন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে পশুর বাজারে আলোচনার তুঙ্গে রয়েছে দুই আন্তর্জাতিক নেতার নামের দুই মহিষ। বন্দর উপজেলার ‘এসএস ক্যাটেল’ খামারে থাকা বিরল অ্যালবিনো (গোলাপি) জাতের মহিষ ‘নেতানিয়াহু’ এবং পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো’র ‘ডোনাল্ড ট্রাম্প’ ইতোমধ্যে চড়া দামে বিক্রি হয়ে গেছে। দামের লড়াইয়ে ‘ডোনাল্ড ট্রাম্পের’ চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে গেছে ‘নেতানিয়াহু’।


বন্দর এলাকার এসএস ক্যাটেল খামারের আকর্ষণীয় হালকা গোলাপি রঙের বিশালাকৃতির মহিষ ‘নেতানিয়াহু’ শুক্রবার রাতে ৬ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ঢাকার একজন রাজনৈতিক নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে মহিষটি কিনে নিয়েছেন।


খামারে আনার সময় ওজন ৩০০ কেজি থাকলেও প্রাকৃতিক খাবারে বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ৭০০ কেজিতে। খামারের রাখালরা জানান, মহিষটির স্বভাব এতটাই বদমেজাজি যে খাবার দিতে গেলেও সে শিং উঁচিয়ে তেড়ে আসে। এই যুদ্ধংদেহী স্বভাবের কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে মিল রেখে এলাকার মানুষ শখ করে এর নাম রেখেছে ‘নেতানিয়াহু’।


এদিকে শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র ৭০০ কেজি ওজনের আরেকটি গোলাপি অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হয়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকায়। খামারের মালিক জিয়া উদ্দিন মৃধার ছোট ভাই নুরুদ্দিন আহমেদ মজা করে মার্কিন প্রেসিডেন্টের নামের সাথে মিলিয়ে এই নাম রেখেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর থেকে ‘ট্রাম্প’কে দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।


উভয় খামারের মালিকরা জানিয়েছেন, মহিষ দুটি বিক্রি হয়ে গেলেও ঈদের দুদিন আগে ক্রেতার ঠিকানায় পাঠানো হবে। ফলে উৎসবের আমেজে দর্শনার্থীদের আনাগোনা এখনও কমেনি।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, এবার নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার। এর বিপরীতে জেলার ৬ হাজার ৫৩৫টি খামারে ১ লাখ ১৩ হাজার পশু প্রস্তুত রয়েছে, যা চাহিদার তুলনায় বেশি। গত বছর (২০২৫ সালে) পশুর প্রস্তুত ছিল ৮৬ হাজার ৪২৬টি। খামারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরাও হাটে পশু নিয়ে আসবেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...