মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পুরনো মাটির ঘর ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে মো. সেলিম মিয়া (৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পুরনো মাটির ঘর ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে মো. সেলিম মিয়া (৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের পৃথীমপাশা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া ওই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।
আরো পড়ুন: বগুড়ায় যুবককে জঙ্গল ও কবরস্থানে কুপিয়ে ও পিটিয়ে হত্যা: ৪টি মামলার আসামি রবিন
স্থানীয় বাসিন্দা বাবুল আহমদ জানান, সকালে সেলিম নিজের পুরনো মাটির ঘরটি ভাঙার কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ মাটির দেয়ালের উপরের অংশ ধসে তাঁর গায়ের ওপর পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিমের মা ও বোন বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। প্রিয়জনের মৃত্যুর এই সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা ও বোন সৌদি আরব থেকে দেশে ফেরার পর সেলিম মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে স্বজনরা জানিয়েছেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...