বগুড়া শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ৪ মামলার আসামি রবিন হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের একদল যুবক।
বগুড়া শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন হোসেন (২৮) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের একদল যুবক। রবিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।
পুলিশের তথ্যমতে, নিহত রবিনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতন আইনে বগুড়া সদর থানায় মোট ৪টি মামলা রয়েছে।
আরো পড়ুন: আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ মাস আগে উত্তর চেলোপাড়া ও নারুলী এলাকার বাসিন্দাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরে রবিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন রাতে ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকার একটি কবরস্থানে আতা ফল পাড়া নিয়ে কয়েকজনের সঙ্গে রবিনের কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে ৪-৫ জন যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে তুলে নিয়ে যায়। সেখানে তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখা হয়। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে ৩টি ভাঙা হকিস্টিকের অংশ ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী বলেন: "প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।"
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান: "হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।"
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...