1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৬ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৩

আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া দুই পা বিচ্ছিন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া দুই পা বিচ্ছিন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিতে গিয়ে দুই পা হারালেন পুলিশ কনস্টেবল এমরান মিয়া। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। আহত এমরান মিয়ার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামে।


আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ কনস্টেবল বর্তমানে বাগেরহাটে কর্মরত। তিনি গত রাতে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে আত্রাইয়ে তাঁর শ্বশুরবাড়িতে আসছিলেন।


আরো পড়ুন: বিষপানে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: হাজারীবাগের বাসা থেকে মরদেহ উদ্ধার


সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে স্টপেজ না থাকায় গতি কিছুটা কমায়। এ সময় এমরান মিয়া চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তাঁর দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে কর্মীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন।


ওসি আরও জানান, পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সহায়তায় তাঁকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...