profile
নিউজ টাইম
১৭ মে, ২০২৬ বিকাল ০৭:২০

জব্দকৃত ভারতীয় মদ নিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ছবি: সংগৃহীত
জব্দকৃত ভারতীয় মদ নিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের প্রায় ৩৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি।

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের প্রায় ৩৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি।


রবিবার (১৭ মে) ভোরে হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া মেডামবাড়ি মোড় এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়েছে বলে গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। 


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাদের শনাক্ত ও আটক করতে পারেনি। পরে ফেলে যাওয়া মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 


ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। 

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...