profile
নিউজ টাইম
১৮ মে, ২০২৬ রাত ০৮:০০

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সম্প্রতি বন্ধ হওয়া ৪ পোশাক কারখানার শ্রমিকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত
আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সম্প্রতি বন্ধ হওয়া ৪ পোশাক কারখানার শ্রমিকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সম্প্রতি বন্ধ হওয়া ৪ পোশাক কারখানার শ্রমিকদের মানববন্ধন। প্রায় ১০ মাস ধরে তারা পাওনা আদায়ের জন্য ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাননি।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সম্প্রতি বন্ধ হওয়া ৪ পোশাক কারখানার শ্রমিকদের মানববন্ধন।

দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।


আরও পড়ুন: মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন


মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, গত বছরের শেষের দিকে কারখানাগুলো বন্ধ হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। বিষয়টি নিয়ে ঢাকা ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানি আমাদের কোনো বেতন দেয়নি। তখন ইপিজেড কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল, কোম্পানি বেতন না দিলে তারা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেবে। কিন্তু ডিসেম্বরের ১ তারিখ হঠাৎ করে কারখানা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও কেউ কোনো টাকা পায়নি।


শ্রমিকরা জানান, তারা শ্রম মন্ত্রণালয়, বেপজা এবং বিজিএমইএ বরাবর স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। প্রায় ১০ মাস ধরে তারা পাওনা আদায়ের জন্য ঘুরছেন, কিন্তু কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেই কার্যকর সহযোগিতা মিলছে না।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...