profile
আশিকুর রহমান আশিক, কুমিল্লা প্রতিনিধি
১৩ জুন, ২০২৬ দুপুর ০৩:২৫

কুমিল্লায় ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
কুমিল্লায় ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে ৫ বিশিষ্ট ব্যক্তিত্বকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করলেন কৃষিমন্ত্রী।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানবিক, উন্নত এবং বাসযোগ্য সমাজ রেখে যাওয়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, সমাজ ও মানবকল্যাণে যারা নিজেদের নিবেদিত করেছেন, তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।


শনিবার (১৩ জুন) সকালে কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


বক্তৃতায় মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সমাজটি আমরা পূর্বসূরিদের অবদানের ফলেই উত্তরাধিকারসূত্রে পেয়েছি। সমাজে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পৃথিবী প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে হলে অন্যের ভুল ধরার আগে নিজেকে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।


অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। এ বছর সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন—বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, ডা. আব্দুল লতিফ (চিকিৎসা ও মানবসেবা), জামিল আহমেদ খন্দকার (জনকল্যাণ), ডা. গোলাম শাহজাহান (চিকিৎসা ও সামাজিক উন্নয়ন) এবং বদরুল হুদা জেনু (ক্রীড়া)। প্রধান অতিথি তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।


বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...